
বিশ্বমানের কারখানার মান, সাথে বাংলাদেশের নিজস্ব সার্ভিস
২০১৩ সালে চীনের জিয়াংসু প্রদেশের উশিতে যাত্রা শুরু করা NWOW ("New Ways Of World") আজ বিশ্বের ৩২টিরও বেশি দেশে পরিচিত নাম। ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ রিয়াজুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশে গ্রাহকরা সরাসরি কোম্পানি থেকে আসল মানের গাড়ি ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন।
যে ৪টি কারণে গ্রাহকরা NWOW বেছে নেন
- নিজস্ব গবেষণা ও উদ্ভাবন: ১১০টির বেশি পেটেন্ট, ৪টি বড় কারখানা এবং বছরে ৫ লাখের বেশি গাড়ি তৈরির সক্ষমতা।
- রোবোটিক ওয়েল্ডিং ও নিখুঁত মান নিয়ন্ত্রণ: বাংলাদেশের রাস্তায় দীর্ঘদিন টিকে থাকার মতো মজবুত স্টিল চ্যাসিস এবং কয়েক ধাপের ইলেকট্রিক্যাল টেস্টিং।
- ২৮টি পার্টসে লিখিত ফ্যাক্টরি ওয়ারেন্টি: মুখে বলা কথা নয়—মোটর, ফ্রেম, কন্ট্রোলার ও চার্জারসহ ২৮টি গুরুত্বপূর্ণ পার্টসে স্পষ্ট লিখিত ওয়ারেন্টি কার্ড।
- আজীবন ফ্রি সার্ভিস: অনুমোদিত সার্ভিস সেন্টারে নিয়মিত চেকআপে কোনো সার্ভিস চার্জ বা মজুরি দিতে হয় না, সাথে মেলে আসল স্পেয়ার পার্টস।



