
উত্তরবঙ্গে আরও কাছে এলো সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস
উত্তরবঙ্গের রাইডারদের জন্য ইলেকট্রিক যানের সেবা আরও সহজ করতে ধারাবাহিকভাবে কাজ করছে NWOW বাংলাদেশ। এরই অংশ হিসেবে গত ১৫ নভেম্বর ২০২৬ পঞ্চগড় সদরের রৌশনাবাগ, জালাসী রোডে (ধানসিঁড়ি রেস্টুরেন্টের পাশে; মোবাইল: ০১৭৯১-৯৩৯৮৮০) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে NWOW পঞ্চগড় শোরুম।
রংপুর ফ্ল্যাগশিপ হাব থেকে পূর্ণাঙ্গ ৩এস সাপোর্ট
নতুন শোরুমের পাশাপাশি রংপুরের আলমনগর কলেজ রোডের পুরাতন ট্রাক স্ট্যান্ডে (হোল্ডিং নং #০০৮৭-০১) আমাদের ফ্ল্যাগশিপ কেন্দ্রে একই ছাদের নিচে শোরুম, আঞ্চলিক অফিস ও সার্ভিস সেন্টার চালু রয়েছে। এ ছাড়া বগুড়া শাখা ও চট্টগ্রাম কর্পোরেট অফিসের মাধ্যমে সারাদেশেই গ্রাহক সেবা সমন্বয় করা হচ্ছে।



