New Ways Of WorldNWOW ইন্টারন্যাশনাল টেকনোলজি কোম্পানি লিমিটেড
বাংলাদেশ অফিশিয়াল
NWOW সম্পর্কে · কর্পোরেট পরিচিতি
New Ways Of World
বিশ্বমানের ইলেকট্রিক প্রযুক্তি, নিজস্ব উৎপাদন ক্ষমতা এবং সরাসরি কোম্পানি-টু-কাস্টমার সার্ভিস সাপোর্টের সমন্বয়ে বাংলাদেশে কাজ করছে NWOW ইন্টারন্যাশনাল টেকনোলজি কোম্পানি লিমিটেড।
প্রতিষ্ঠানের পরিচয়
২০১৩ সালে চীনের জিয়াংসু প্রদেশের উশিতে প্রতিষ্ঠিত NWOW ইন্টারন্যাশনাল টেকনোলজি কোম্পানি লিমিটেড একটি স্বয়ংসম্পূর্ণ নিউ-এনার্জি যান নির্মাতা প্রতিষ্ঠান—যেখানে গবেষণা, চ্যাসিস তৈরি, মোটর-কন্ট্রোলার প্রকৌশল ও আন্তর্জাতিক পরিবেশন একই ছাতার নিচে চলে।
বাংলাদেশে আমরা কোনো মিডলম্যান ছাড়াই সরাসরি কোম্পানি থেকে ক্রেতার হাতে ফ্রেশ কোয়ালিটির ইলেকট্রিক বাইক, স্কুটার, থ্রি-হুইলার ও ৪-সিটের শাটল পৌঁছে দিই—সাথে থাকছে ২৮ পার্টসের লিখিত ফ্যাক্টরি ওয়ারেন্টি এবং মডেল-ভিত্তিক জেনুইন স্পেয়ার পার্টস ও ইভি টায়ার সাপোর্ট।
2013
উশিতে প্রতিষ্ঠিত
৪টি
নিজস্ব কারখানা
3S
সেলস · সার্ভিস · পার্টস

বৈশ্বিক উপস্থিতি
যেসব দেশে NWOW-এর কার্যক্রম চলছে
অফিশিয়াল NWOW গ্লোবাল সদরদপ্তর ও বিশ্ব মানচিত্র
আমাদের বিশ্বব্যাপী নেটওয়ার্ক মানচিত্রে দেখুন অথবা মূল পোর্টাল nwowchn.com ভিজিট করুন।
বাংলাদেশ সার্ভিস কাঠামো
রংপুর (সমন্বিত শোরুম ও সার্ভিস হাব), চট্টগ্রাম কর্পোরেট অফিস এবং বগুড়া শাখার মাধ্যমে দেশের যেকোনো স্থানে দ্রুত সাপোর্ট।
অনুমোদিত সার্ভিস পয়েন্টে নিবন্ধিত মালিকদের নিয়মিত চেকআপ ও টিউনিংয়ের সার্ভিস চার্জ একদম ফ্রি (শর্ত প্রযোজ্য)।
সার্ভিস জোনের আওতাধীন এলাকায় আগে থেকে সময় ঠিক করে দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে অন-সাইট সাপোর্ট (শর্ত প্রযোজ্য)।
নিজস্ব হাব থেকে প্রতিটি মডেলের জন্য বাড়তি জেনুইন স্পেয়ার পার্টস ও সঠিক সাইজের ইভি টায়ার সাপ্লাই।
আমাদের লক্ষ্য
কোনো মিডলম্যান ছাড়া সরাসরি কোম্পানি থেকে ন্যায্য দামে ফ্রেশ মানের ইলেকট্রিক যান, স্বচ্ছ লিখিত ওয়ারেন্টি ও দীর্ঘমেয়াদি সার্ভিস পৌঁছে দেওয়া।
আমাদের ভিশন
দেশের প্রতিটি অঞ্চলে ধাপে ধাপে অনুমোদিত ৩এস ডিলার, দক্ষ টেকনিশিয়ান প্রশিক্ষণ এবং নিজস্ব লোকাল হাব গড়ে তোলা।
আগামীর পরিকল্পনা
দেশের সব অঞ্চলে সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস (৩এস) সুবিধাসহ অনুমোদিত পার্টনার নেটওয়ার্ক গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
পার্টনার ওয়ার্কশপগুলোর টেকনিশিয়ানদের কন্ট্রোলার, ব্রাশলেস মোটর ও ব্যাটারি ডায়াগনস্টিকসের হাতে-কলমে প্রশিক্ষণ।
নীতিমালা ও অবকাঠামো প্রস্তুতি সাপেক্ষে ২০২৭ সালে মিঠাপুকুরে নিজস্ব লোকাল হাব চালুর পরিকল্পনা রয়েছে—যা চালু হলে স্পেয়ার পার্টস আরও সহজলভ্য হবে এবং কস্ট-কাটিংয়ের সরাসরি সুবিধা ক্রেতার হাতে পৌঁছাবে।
গুণগত মান
মডেল অনুযায়ী টেকসই স্টিল ফ্রেম ও লোড ক্যাপাসিটির বিস্তারিত তথ্য দেখে নিন।
শব্দহীন ও স্মুথ রাইডের জন্য আধুনিক হাব এবং ডিফারেনশিয়াল মোটর প্রযুক্তি।
দুই, তিন ও চার চাকার ওজন ও গতি অনুযায়ী নিরাপদ এবং ভারসাম্যপূর্ণ ব্রেকিং সিস্টেম।
অটো-কাটঅফ চার্জার ও নিরাপদ ব্যাটারি ব্যবস্থাপনার সঠিক গাইডলাইন।
আমাদের ১১টি মডেল দেখুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ (01717-271002) এবং হটলাইন (01888-034449) নম্বরে কথা বলুন।