
তেলের খরচ ছাড়াই প্রতিদিনের স্মার্ট যাতায়াত
অফিসযাত্রী, শিক্ষার্থী কিংবা ডেলিভারি রাইডার—সবার জন্যই NWOW-এর গ্রাফিন ও লিথিয়াম-আয়ন ব্যাটারি প্রযুক্তি দিচ্ছে শব্দহীন ও ঝামেলামুক্ত চলাচলের অভিজ্ঞতা। আলাদা কোনো চার্জিং স্টেশনের দরকার নেই; বাসার সাধারণ ২২০ ভোল্ট সকেটেই রাতভর চার্জ দিয়ে নিশ্চিন্তে প্রতিদিনের কাজ সেরে নেওয়া যায়।



