
গাড়ি কেনার পরও সবসময় পাশে থাকার অঙ্গীকার
ইলেকট্রিক গাড়ি কেনার সময় গ্রাহকদের সবচেয়ে বড় চিন্তা থাকে ওয়ারেন্টি ও পার্টস নিয়ে। সেই জায়গাটিতেই স্বচ্ছতা আনতে NWOW বাংলাদেশ চারটি আলাদা সাপোর্ট প্রোগ্রাম চালু রেখেছে।
কেনার সময় দেওয়া প্রিন্টেড ওয়ারেন্টি কার্ড অনুযায়ী ২৮টি গুরুত্বপূর্ণ পার্টসে মিলবে লিখিত ফ্যাক্টরি ওয়ারেন্টি। পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য থাকছে আজীবন ফ্রি সার্ভিস চেকআপ, নির্ধারিত এলাকায় হোম সার্ভিস এবং নিজস্ব হাব থেকে আসল (OEM) স্পেয়ার পার্টস ও ইভি টায়ার সাপোর্ট।



